আবনা ডেস্ক : সৌদি আরবের মিনায় নিহত ইরানের আরো ১১৪ জন হাজির লাশ তেহরান পৌঁছেছে।
সমস্ত প্রক্রিয়া শেষে আজ (রোববার) সকালে সৌদি আরবের একটি বিমানে করে এসব লাশ তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আনা হয়। এর আগে, গতকাল সকালে প্রথমবারের মতো ১০৪ জন হাজির লাশ আনা হয় তেহরানে। সেখানে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লাশ গ্রহণ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, “এটি প্রমাণিত হয়েছে যে, মিনার দুর্ঘটনায় সৌদি আরবের কয়েকজন কর্মকর্তা দোষী; তবে আমরা আমাদের এসব প্রিয়জনদের রক্তের কথা ভুলে যাব না।”
মিনার ঘটনায় ইরানের অন্তত ৪৬৪ জন হাজি মারা গেছেন। তাদের স্মরণে আজ পুরো ইরানে শোক পালন করা হচ্ছে। গত ২৪ সেপ্টেম্বর মিনায় প্রচণ্ড ভিড়ের কবলে পড়ে বহু হাজি হতাহত হন। সৌদি আরব বলছে ওই ঘটনায় ৭৭০ জন নিহত হয়েছে। কিন্তু ইরানের হজ সংস্থা বলছে, মিনার ঘটনায় অন্তত ৪,৭০০ হাজি নিহত হয়েছেন।#
৪ অক্টোবর ২০১৫ - ১৩:১৬
News ID: 713567
সৌদি আরবের মিনায় নিহত ইরানের আরো ১১৪ জন হাজির লাশ তেহরান পৌঁছেছে।